About us

      ❑আমাদের সম্পর্কেঃ


     বিশ্ব জগতের একচ্ছত্র মালিক ও পালনকর্তা মহান আল্লাহ তায়ালার জন্য সকল প্রশংসা, যিনি মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। শেষ নবী হিসাবে আমাদের প্রিয়নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে প্রেরণ করে তার অনুকরণের মাধ্যমে তাকে ভালবাসার নির্দেশ দিয়েছেন।

দরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, রাহমাতুল্লিল আলামিনের প্রতি, যার আনুগত্য ও ভালবাসা আল্লাহ তায়ালার ক্ষমা ও ভালবাসা লাভের মাধ্যম। শান্তি ও রহমত বর্ষিত হোক সকল সাহাবায়ে কেরামের প্রতি যারা ছিলেন রাসূলের (সা.) ভালবাসার ক্ষেত্রে অনুকরণীয় ও অনুসরণীয় এবং সকল তাবেয়িন ও তাবে তাবেয়িনসহ কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম উম্মাহর প্রতি।


আমরা রাসূল(স) কে ভালোবাসার কথা বলি,উনাকে ভালোবাসার উপায়সমূহ নিয়ে কথা বলি।রাসূল(স) কে ভালোবাসার প্রসঙ্গে ইমাম বুখারি (র.) বুখারি শরীফে স্বতস্ত্র একটি শিরোনাম এনেছেন। শিরোনামটি হলো ‘নবী (সা.) এর ভালবাসা ঈমানের অঙ্গ’। বিশিষ্ট সাহাবি হযরত আনাস (রাজিআল্লাহু তায়ালা আনহু) ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেন, "ঐ সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ আমি তার নিকট নিজ নিজ পিতা-মাতা, সন্তান ও সকল মানুষ হতে প্রিয় না হই।" (বুখারি)


  আমরা আহলে বাইতের [রাসূল(স) এর বংশধর] মোহাব্বতের কথা বলি।কেননা পবিত্র কোরআন শরীফে বর্ণিত হয়েছে, 


     বলুন, আমি আমার দাওয়াতের জন্যে তোমাদের কাছে কেবল আমার আহলে বাইতের (বংশধরদের) মোহাব্বত  চাই। যে কেউ উত্তম কাজ করে, আমি তার জন্যে তাতে পুণ্য বাড়িয়ে দেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী, গুণগ্রাহী।(সূরা আশ-শূরাঃআয়াত-২৩)



আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা ও অনুসরণের কথা বলি।


     আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, ‘সাইয়্যিদিনা মুহাম্মদ(স) এর সাথীরা ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ জামাত। অন্তরের পবিত্রতায়, ইলমের গভীরতায় এবং আড়ম্বরহীনতায় তাঁরা ছিলেন সর্বোত্তম।(মিশকাত শরীফ)।



  আমরা সালেহীন, সিদ্দিকীন ও শুহাদাগণের ব্যাপারে কথা বলি।কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনে উনাদের বিষয়ে বলেন,


   সূরা আন নিসা (النّساء), আয়াত: ৬৯


وَمَن يُطِعِ ٱللَّهَ وَٱلرَّسُولَ فَأُو۟لَٰٓئِكَ مَعَ ٱلَّذِينَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِم مِّنَ ٱلنَّبِيِّۦنَ وَٱلصِّدِّيقِينَ وَٱلشُّهَدَآءِ وَٱلصَّٰلِحِينَ وَحَسُنَ أُو۟لَٰٓئِكَ رَفِيقًا


অর্থঃ আর যে কেউ আল্লাহর হুকুম এবং তাঁর রসূলের হুকুম মান্য করবে, তাহলে যাঁদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন, সে তাঁদের সঙ্গী হবে। তাঁরা হলেন নবী, ছিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর তাদের সান্নিধ্যই হল উত্তম।



আম্বিয়ায়ে কেরাম,রাসূল(স),রাসূল(স) এর আহলে বাইত, সাহাবায়ে কেরাম ও আউলিয়া কেরামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও ভালোবাসা ব্যতীত কেউ মুমিন হতে পারবে না। আমরা তাদেরকে ভালোবাসতে বলি যাদেরকে ভালোবাসলে ঈমান তাজা হয়।



    ❑সংক্ষিপ্ত পরিচিতিঃ


   ইসলামিক টিম-BD বাংলা ভাষা ভাষীদের জন্য একটি ইসলামিক শিক্ষার একটি অনন্য ওয়েবসাইট।বিধর্মীদের ছোবলে ইসলামের অভ্যন্তরে প্রতিনিয়ত তৈরি হওয়া দ্বিধা-সংকোচ এবং দল উপদলে বিভক্তির শেকড় গুলো মানুষেরা সামনে তুলে ধরা এবং সহিহ আকিদার অবারিত বাণী সাধারণ মুসলমানদের কাছে পৌঁছে দেয়া ঈমানী দায়িত্ব মনে করেই ইসলামিক টিম-BD বর্তমান ও আগামী দিনের সকল প্রকার কর্মকান্ড চালিয়ে যাবে।পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে অবুঝ যুবকদের যেভাবে বিপথগামী করা হয় তা থেকে মুক্তির উপায় সম্পর্কে কথা বলবে ইসলামিক টিম-BD । 



   ❑লক্ষ্য ও উদ্দেশ্যঃ


  ইসলামিক বিষয়ে সঠিক শিক্ষার পরিপূর্ণ ভান্ডার  গড়ে তোলাই আমাদের লক্ষ্য।সাহাবায়ে কেরাম থেকে আজ অবধি চলে আসা ইসলামের মূলধারার সাথে মানুষকে পরিচয় করিয়ে দেয়ার জন্য ইসলামিক টিম-BD সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এর নাম কি ইসলাম?

ধইরালা,কাইট্টালা,মাইরালা,জবাই কর,তুই বেদাতি, তুই মাজার পূজারী,তুই শিন্নী খোর-ইসলামে শিন্নী নিষেধ, তুই জিলাপি খোর-জিলাপি খাওয়া বেদাত -এসবের জ...