বুধবার, ২৬ আগস্ট, ২০২০

একটি হাসির গল্প যা হৃদয়ে করে রক্তক্ষরণ



হাসতে নাকি জানে না কেউ,    

কে বলেছে ভাই? 

এই শুন না, কত হাসির 

গল্প বলে যাই।

      ◈ ━━━━━━━ ⸙ ━━━━━━━ ◈

     মাঝে মাঝে মন খুলে হাসার ভালো কিছু রসদ খুঁজে পাই।হাসি হার্টের সুরক্ষায় বেশ উপকারী হলেও এই হাসির গল্প গুলো ঈমান ধ্বংস করার টনিক হিসেবেই কাজ করে।আর হাসির এই গল্প গুলো তোঁতা পাখির বুলির মতোই আমাদেরকে শিখিয়ে দেন আমাদের ফেসবুক বরেণ্য, ইউটিউব বরেণ্য আলেম ওলামারা।কি সেই হাসির গল্প? 


  গল্পের নামঃ 

      "কারো অন্ধ অনুসরণ করা যাবে না।"  


     ইউটিউব বরেণ্য আলেমরা প্রায়শই বলিয়া থাকেন,        "কাহারো অন্ধ অনুসরণ করা যাইবে না"।

    নিজে নিজে বুঝিয়া যাহা ভালো মনে হইবে তাহাই করিয়া লও।লক্ষাধিক হাদিস জানা ব্যক্তির কাছ থেকে ধর্ম শিখিলে হয় অন্ধ অনুসরণ, আর নিজে নিজে দুই চারটে হাদিস পড়িয়া, হাদিসের মর্মার্থ না বুঝিয়া মন মর্জি মতো ধর্ম পালন করিলে তাহা কিঃ


     ☛ ধর্মের সহিহ অনুসরণ, নাকি

     ☛ ধর্মের অন্ধ অনুসরণ, নাকি      

     ☛ অন্ধের অন্ধভাবে ধর্ম অনুসরণ বলিয়া বিবেচ্য হইবে?


     ওই সকল ফেসবুক ও ইউটিউব বরেণ্য ওলামারা বলিয়া থাকেন, কাহারো অন্ধ অনুসরণ করা যাইবে না।অথচ, তাহাদেরই অন্ধ অনুসরণ করার জন্য তাহারা ও তাহাদের ভক্তবৃন্দ মাঠে,ময়দানে, ফেসবুক ও ইউটিউবের চিপা গলিতে নিরলস পরিশ্রম করিয়া যাইতেছেন।জামায়াতে ইসলামির অনুসারীরা মওদূদীর অন্ধ অনুসরণ করিতেছে। আহলে হাদিসের অনুসারীরা তাহাদের আলেমদের অন্ধ অনুসরণ করিতেছে। প্রত্যেকেই নিজ গোত্রীয় আলেমদের অন্ধ অনুসরণে ব্যস্ত।তদুপরি, জামায়াতি ও লা মাজহাবী আলেমরা মার্কেটে এক ডায়লগের প্রচার করিতেছেন। তাহারা বলিতেছেন, "কাহারও অন্ধ অনুসরণ করা যাইবে না"।আচ্ছা, তাহলে অনুসরণ করিতে হইবে কাহার?


  তাহারা মুখে বলিতেছে, অনুসরণ কর কোরআন ও সহিহ হাদিস। কিন্তু বাস্তবে দেখাইতেছে অন্ধ অনুসরণ কর ফেসবুক, ইউটিউব, গুগল,প্লে ষ্টোরে থাকা জামায়াতি ও লা মাজহাবী আলেমদের আর্টিকেল,ভিডিও  লেকচার ইত্যাদি।তাহারা আকারে ইঙ্গিতে এবং প্রকাশ্যে বোঝানোর চেষ্টা  করিতেছে যে অনুসরণ কর তাহার যাহার ওয়াজে দশ লক্ষ মানুষ হয় যদিও তাহাদের অধিকাংশই রাজনৈতিক ব্যক্তি।অথবা অনুসরণ কর তাহাদের যাহারা ফেসবুকে লক্ষ লক্ষ ফলোয়ার নিয়া আনন্দের অট্টহাসি হাসিতেছেন যদিও তাহা টাকা খরচ করিলেই কেনা যায়।ইহাদের এহেন সার্কাসময় হাস্যকর দ্বিমুখী কর্মকান্ড দেখিয়া হাসিতে চাইলেও হাসিতে পারি না। ইহা ঈমানদারদের অন্তর সমূহে প্রতিনিয়ত রক্তক্ষরন ঘটাইয়া যাইতেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এর নাম কি ইসলাম?

ধইরালা,কাইট্টালা,মাইরালা,জবাই কর,তুই বেদাতি, তুই মাজার পূজারী,তুই শিন্নী খোর-ইসলামে শিন্নী নিষেধ, তুই জিলাপি খোর-জিলাপি খাওয়া বেদাত -এসবের জ...