ধইরালা,কাইট্টালা,মাইরালা,জবাই কর,তুই বেদাতি, তুই মাজার পূজারী,তুই শিন্নী খোর-ইসলামে শিন্নী নিষেধ, তুই জিলাপি খোর-জিলাপি খাওয়া বেদাত -এসবের জিকির করার নামই কি ইসলাম?
আবু হুরাইরা(রা) হতে বর্ণিত,রাসূল(স) ইরশাদ করেনঃ নিশ্চয়ই দ্বীন সহজ-সরল।দ্বীন নিয়ে যে বাড়াবাড়ি করে দ্বীন তার উপর বিজয়ী হয়।কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন কর এবং (মধ্যপন্থার) নিকটবর্তী থাক, আশান্বিত থাক এবং সকাল-সন্ধায় ও রাতের কিছু অংশে (ইবাদতের মাধ্যমে) সাহায্য চাও।
[ সূত্রঃসহিহ বোখারী(ই.ফা) ,খন্ড-১,পৃষ্ঠা-৩১,হাদিস নং-৩৮]
মসজিদ ভাঙ্গা আর মুসলমানদের হত্যা করার নামই কি ইসলাম?
মুখে বেদাত, শিরিকের জিকির করে যারা ফেনা তুলে তারাই সাহাবিদের মাজার গুলো ভেঙ্গে ফেলেছিল।তারাই প্রিয় নবীজী(স) এর রওজা মোবারক ভেঙ্গে ফেলার চক্রান্ত করেছিল,তারা আজও মাজার শরীফ গুলোতে গুপ্ত হামলার মাধ্যমে বোমাবাজি করে,মাজার শরীফ ভেঙ্গে ফেলার হুমকি দেয়।এই গুপ্ত হামলার সহিহ দলিল কোথায়?বোমাবাজি করাকে কি তারা সুন্নত বলবে(নাউজুবিল্লাহ) নাকি এই বোমাবাজিও একটি নোংরা বেদাত?তারা বোমা মেরে আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙ্গে ফেলছে আর নাম ব্যবহার করছে ইসলামের। সারা পৃথিবীতে মুসলমানদের পরিচয় দিয়েছে সন্ত্রাসী হিসেবে। এর নাম কি ইসলাম?বেদাত নিষিদ্ধ। তবে ইসলামের নামে, জিহাদের নামে এই সকল নোংরা বেদাত গুলো কি নিষিদ্ধ নয়? নবীজীকে সালাম দিলে,নবীজীর উপর দরুদ পড়লে "তুই বেদাতি" আর বোমা মেরে মুসলমানদের হত্যা করলে,মসজিদ ভাংলে "ও সাচ্চা ইসলাম হে"!! বাহ মুসলমান, বাহ! এর নামই কি ইসলাম?
নবীজীর শানে বর্ণিত হাদিস গুলোকে অস্বীকার করা, লুকিয়ে রাখা,জাল হাদিস বলা,কেবল তৌহিদের কথা বলে রেসালাতকে পাশ কাটিয়ে যাওয়া -এসবের নামই কি ইসলাম?
আহলে বাইতের ব্যাপারে চুপ থাকা।আহলে বাইতের শানে বর্ণিত কোরআনের আয়াত ও হাদিস শরীফ গুলো বর্ণনা না করা,নবীজী(স) সকল মুসলমানদের কাছে যে বিনিময় চেয়েছেন তা রক্ষা না করার নামই কি ইসলাম?
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে,
"হে মাহবুব! আপনি বলে দিন, আমি এ (পথ প্রদর্শন ও ধর্ম প্রচার)'র বিনিময়ে তােমাদের নিকট হতে আমার আহলে বাইত এর ভালােবাসা ব্যতীত অন্য কোন প্রতিদান চাই না।
[সূরা শুরা-২৩] "
যে নজদের প্রতি নবী করিম(স) অভিশাপ দিয়েছেন এবং নজদ থেকে শয়তানের শিং বেরুবে বলেছেন, সেই নজদ থেকে উথিত ধর্ম মতের অনুসরণ করার নামই কি ইসলাম?
শয়তানের শিং সম্পর্কিত
হাদীসঃ
যারা ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত করে চলে তাদের চাপিয়ে দেওয়া ধর্ম মতের অনুসারী হওয়াই কি ইসলাম?কথায় কথায় সেই সৌদির হাইকোর্ট দেখানো যারা মূলত আমেরিকা ও ইজরায়েলের পা চাঁটা গোলাম-সেই সৌদির অনুসরণে ধর্ম পালন করাই কি ইসলাম?হ্যা, আরবে নবী করিম(স) এর জন্ম। কিন্তু রাসূল(স) জাহেরীভাবে আগমনের পর ১৪ টি শতাব্দী পেরিয়ে গেছে এবং ১২ টি শতাব্দী পর্যন্ত এই আরবে ইসলামের যেই রুপরেখা ছিল তা গলা টিপে হত্যা করার সমস্ত আয়োজন যে বর্তমান সৌদি আরব করেছে এবং করছে সেই কথা কি ভুলেও একবার মনে উদয় হয় না?সহিহ হাদিস আর বেদাত শিরিকের জিকির করে শত বেদাতে লালিত মিথ্যুকদের মিথ্যার বন্যায় ইসলামকে কলুষিত করার যে চক্রান্ত চলছে,অন্তরালে তার কলকাটি নাড়ছে ইহুদিরা।তবুও মুসলমান আগুনকে অমৃত ভেবে উইপোকার মতো ঝাপিয়ে পরছে আগুনে।




