শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

উছিলা বা মাধ্যম


মাধ্যম বা উছিলাঃ
∴━━━✿━━━∴




❏নবী করিম(স) এর উছিলায় আমরা ইসলাম পেয়েছি। 

❏আল্লাহ পাক সত্য ধর্মকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য সকল নবী রাসূলগনকে মাধ্যম বা উছিলা বানিয়েছেন। 

❏হযরত আদম(আ) ও মা হাওয়া(আ) এর উছিলায় মানব জাতির সূচনা হয়েছে। 

❏সাহাবীগনের উছিলায় বিভিন্ন দেশে ইসলাম প্রচার হয়েছে। 

❏আল্লাহ পাক হযরত শাহজালাল(রহঃ) সহ অনেক অলি আউলিয়াকে বাংলার জমিনে ইসলামের আলো পৌঁছে দেয়ার উছিলা বানিয়েছেন। 

❏আল্লাহ পাক হযরত খাজা মঈনউদ্দীন হাসান চিশতি আজমেরী সঞ্জেরী(রহঃ) কে ভারতের জমিনে ইসলাম প্রচারের মাধ্যম বা উছিলা বানিয়েছেন। 

❏আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়ায় প্রেরণের জন্য মা বাবাকে উছিলা বানিয়েছেন। 

❏আল্লাহকে পাবার জন্য ইবাদত করতে হয়।এটিও একটি মাধ্যম বা উছিলা। 

❏ইবাদতের জন্য পবিত্র ক্বাবা শরীফকে আল্লাহ পাক অধিক পছন্দ করেছেন। ক্বাবা শরীফও একটি উছিলা বা মাধ্যম। 

❏ধর্মকে চেনা ও জানার জন্য কিতাব দিয়েছেন। এই কিতাবও ইসলামকে জানার ও আল্লাহকে পাবার মাধ্যম। 

❏কিতাবগুলো আমাদের পর্যন্ত পৌঁছে দিতে অনেক আলেম উছিলা হয়েছেন। 

❏আল্লাহই সব কিছু করেন।তবে দুনিয়ায় অনেক কার্য সিদ্ধ করতে মানুষ উছিলা হয়।

❏যারা উছিলাকে হারাম বলে চিল্লাইয়া গলা ফাটাতে ভালোবাসেন তাদের সবাই ফেসবুক ও ইউটিউবের উছিলায় নিজেকে জনপ্রিয় করে তুলেছেন এবং জনপ্রিয় করে তোলার চেষ্টা করছেন।

  তারপরও যদি উছিলা হারাম ও শিরক হয়ে যায় তবে,উল্লেখিত সব গুলো পয়েন্টই হারাম ও শিরক হয়ে যায়।পাশাপাশি পবিত্র কোরআন থেকে সুরা মায়েদার ৩৫ নম্বর আয়াতটাকে ডিলিট করে দিতে হয়।জানি, তারপরেও উছিলার কথা বললে আপনি বলবেন "মাজার পূজারী"!আপনার অন্ধ চোখটাতে স্কচটেপ লাগিয়ে সিলগালা করে দিয়েছে কিছু মোল্লা মুন্সি। তাই চোখের সামনের বাস্তবতাকেও দেখতে পান না।এবার পবিত্র কোরআনে অন্ধ বলতে কাদের বুঝানো হয়েছে সেটা আপনি না বুঝলেও জ্ঞানীরা অবশ্যই বুঝবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এর নাম কি ইসলাম?

ধইরালা,কাইট্টালা,মাইরালা,জবাই কর,তুই বেদাতি, তুই মাজার পূজারী,তুই শিন্নী খোর-ইসলামে শিন্নী নিষেধ, তুই জিলাপি খোর-জিলাপি খাওয়া বেদাত -এসবের জ...