শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

বেদাতি

বেদাতের ঝান্ডা হাতে আমি খুঁজে ফিরি শত শত বেদাতিঃ
             ─━━━━━━⊱✿⊰━━━━━━─
                 ─━━━━━━⊱✿⊰━━━━━━─
                      ─━━━━━━⊱✿⊰━━━━━━─




   আমি বেদাতি, আপনি বেদাতি তো?

   আমি বেদাতের সমর্থন করি,আপনি করেন তো?

    টাকার বিনিময়ে কন্ট্রাক্ট করে ওয়াজ করা নবী করিম(স) এর সুন্নত নয়।এটা সমাজের মোল্লা মুন্সিদের বেদাত।আমি সেই মুন্সিদের বেদাত সমর্থনকারী।আমি দাতা হয়ে সেই বেদাতের অংশীদারও বটে।

     আমি মাদ্রাসার ছোট বাচ্চাদের নিয়ে টাকা তোলার জন্য বের হই।এটা নবীর সুন্নত নয়, বরং বেদাত।

     আমি করুন সুরে মাইক নিয়ে রাস্তায় রাস্তায় টাকা চাই। এটা নবীর সুন্নত নয়, বরং বেদাত।

     আমি ডক্টরেট,মুফতি,আল্লামার টাইটেল পকেটে নিয়ে ঘুরি।এই টাইটেল নবীজীর ক্ষেত্রে ব্যবহার হয় না,সাহাবিদের ক্ষেত্রেও না।এটি একটি বেদাত।তাই আমি বেদাতি। 

     আমি ওয়াজ করতে গিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য হেলিকপ্টারে ঘুরি।এটা নবীজী(স) এর সুন্নত নয়, বরং বেদাত। 

     আমি এসির বাতাসে মনোরম পরিবেশে পাকা দালান ঘরে নামাজ পড়ি।এটা নবীজী(স) এর সুন্নত নয়, বরং বেদাত।তাই আমি বেদাতি।

     আমি ফেসবুকের মুফতি,আমি ইউটিউবের বাদশা,গুগল শায়েখ।টাকা দিয়ে আমার ওয়াজ নসিহত প্রমোট করি।এটা নবীজি(স) এর সুন্নত নয়, বরং বেদাত। আমি একজন বেদাতি। 

     আমি মাদ্রাসার কোমলমতি শিশুদের বেত্রাঘাতে জর্জরিত করি।এটা নবীজী(স) এর সুন্নত নয়। এটা বেদাত।তাই আমি বেদাতি। আপনি বেদাতি তো? 

     আমি বোখারী শরীফ,মুসলিম শরীফকে বেশি বিশ্বাস করি। এটা না লিখেছেন নবীজী(স),না লিখেছেন সাহাবায়ে কেরাম।আমাদের ধর্মের পূর্ব পুরুষ তথা বাপ দাদারাই লিখেছেন এই কিতাব। আমি সেই বাপ দাদার কিতাবের অনুসারী।তাই আমি বেদাতি। আপনি বেদাতি তো?

      মোল্লা মুন্সি স্টেজে উঠলে আমি স্লোগানে মুখরিত করি।আবার নবীর নামে স্লোগান দিলে তথাকথিত মোল্লা মুন্সির বক্তব্যে আমি বেদাতি হয়ে যাই।হ্যা ভাই,আমি বড় বেদাতি। 

সমকামিতার সার্টিফিকেটধারীরা আজ ঘুরে ফিরে গাট্টিতে বেদাতের সার্টিফিকেট নিয়ে।সমকামীদের স্লোগান আজ,

    "একটা একটা বেদাতি ধর,
     ধইরা ধইরা জবাই কর।"

আমি বলবো, তবে আগে নিজের গলায় ছুড়ি চালাও।তবুও সমকামিতার বিচার বাকি থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এর নাম কি ইসলাম?

ধইরালা,কাইট্টালা,মাইরালা,জবাই কর,তুই বেদাতি, তুই মাজার পূজারী,তুই শিন্নী খোর-ইসলামে শিন্নী নিষেধ, তুই জিলাপি খোর-জিলাপি খাওয়া বেদাত -এসবের জ...